2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

গুরু -শিষ্যের নিগূঢ জ্ঞান

Price:
৳520    ৳ 442.00

পেইজ:   272

ওজন:   0.3


লেখক:   

ক্যাটাগরি:   

Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

সন্ধিক্ষণে আমি বিস্ময়ের সাথে অনুভব করিড়বাহ্যিক সকল শাস্ত্রীয় জান ও জাগতিক অর্জনসমূহ হৃদয়ের গহীনে এক অতলস্পর্শী শূন্যতার জন্ম দিচ্ছে। এক অনির্বচনীয় প্রশান্তির অন্বেষণে আমার তৃষ্ণার্ত মন ব্যাকুল হয়ে উঠেছিল, যা পার্থিব কোনো সাফল্যের মরীচিকায় খুঁজে পাওয়া অসম্ভব। প্রচলিত জ্ঞানতত্ত্ব আমাকে পথের দিশা দিলেও, সেই রুদ্ধপথে পদচারণা করতে গিয়ে বারবার বিভ্রান্তির সম্মুখীন হয়েছি। তখনই আমার অন্তরাত্মার গহীনে এক চিরায়ত সত্যের প্রতিধ্বনি অনুরণিত হয়ড় "আমি কে?" এই অস্তিত্ববাদী প্রশ্নের গূঢ় রহস্য উন্মোচন করতে গিয়েই আমার পরম সৌভাগ্য হয় এমন সব কামেল আধ্যাত্মিক পথপ্রদর্শকদের সান্নিধ্য লাভের, যাঁদের নিকট ধর্ম কেবল বাহ্যিক আচার-সর্বস্ব কোনো আনুষ্ঠানিকতা নয়; বরং এক গভীর আধ্যাত্মিক অনুভূতি ও শাশ্বত উপলব্ধির মহিমা। তাঁদের নূরানী পরশে আমি উপলব্ধি করতে সমর্থ হই যে, ধ্রুব সত্যের সন্ধান কেবল ইট-পাথরের উপাসনালয়ে নিভৃত সীমাবদ্ধ নয়, বরং তার বিচ্ছুরণ ঘটে আপনাসভার নিল মানবদেহ, কিতাব' বা মহাগ্রন্থের আধ্যাত্মিক সংস্করণ, আর প্রতিটি নিশ্বাস যেন পরম সত্তার সান্নিধ্যে সান্নিধ্যে এক নিরবচ্ছিন্ন ইবাদত। এই দিব্যজ্ঞানই আমার অন্ধকারাচ্ছন্ন হৃদয়ে হেদায়েতের আলোকবর্তিকা প্রজ্বলিত করেছে। বর্তমান গ্রন্থটি রচনার মূল অভিপ্রায় হলো-সেই নিগূঢ় ও প্রচ্ছন্ন জ্ঞানকে সত্যপিপাসু হৃদয়ের সম্মুখে উপস্থাপিত করা, যা আমি বিভিন্ন আসমানি কিতাব, কালজয়ী দার্শনিক ও আধ্যাত্মিক দিকপালদের জীবনদর্শন থেকে নির্যাস হিসেবে গ্রহণ করেছি। এই পৃষ্ঠাসমূহে আপনি একদিকে যেমন মওলানা জালাল উদ্দিন রুমি, শেখ মহিউদ্দিন ইবনে আরাবি ও হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালির মতো সুফি সম্রাটদের প্রজ্ঞা খুঁজে পাবেন, তেমনি অন্যদিকে সাঁই লালন ফকিরের মতো মরমি সাধকদের আত্ম-অন্বেষণের আকৃতিও অনুভব করবেন। তাঁদের প্রত্যেকের পন্থার বৈচিত্র্য থাকলেও লক্ষ্য ছিল অভিন্ন-আপন সত্তার আবরণে লুক্কায়িত সেই 'পরম সত্তা'কে চিনে নেওয়া। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, এই গ্রন্থ কোনো নির্দিষ্ট ধর্মীয় বলয় বা গোষ্ঠীর সংকীর্ণ সীমানায় আবদ্ধ নয়। এটি সেই সকল সত্যসন্ধানী মানবের জন্য, যাঁদের আত্মা পরম সত্যের জন্য তৃষিত। এখানে ধর্মগ্রন্থের বাণীসমূহকে কেবল শাব্দিক অর্থ বা আক্ষরিক অনুবাদে সীমাবদ্ধ না রেখে, সেগুলোর গহীনে নিহিত আধ্যাত্মিক রহস্য ও আধ্যাত্মিক রূপককে উন্মোচন করার প্রয়াস নেওয়া হয়েছে। এটি কেবল প্রথাগত কোনো ধর্মতত্ত্ব নয়, বরং দেহ, মন ও আত্মার ত্রিমাত্রিক সম্পর্কের এক গূঢ় তাত্ত্বিক বিশেষণ। যদি এই গ্রন্থপাঠের ফলে একজন পাঠকের অন্তরেও সেই চিরন্তন প্রশ্নড় "আমি কে?" জাগ্রত হয় এবং তাকে আত্ম-পরিচয় ও স্রষ্টা-অন্বেষণের পথে এক কদমও অগ্রসর করতে সহায়তা করে, তবেই আমার এই


মরমী শ্রম ও কলমের সাধনা সার্থকতা লাভ করবে।

Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: