2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

মাওলার অভিষেক ও ইসলাম ধর্মে মতভেদের কারণ

Price:
৳250    ৳ 200.00

পেইজ:   224

ওজন:   0.2


প্রকাশক:   

Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

বুঝা যায় যে, কেনন (এই ভাষাতের নির্দেশমতে, বিচার

করিয়া খাইলেই ধর্ম পূর্ণতাপ্রাপ্ত হয়। এই আয়াতটি হইল খাদ্য বাছাই করা বিষয়ে একটি সাধারণ ব্যবস্থা। অথচ মধ্যবর্তী কথাটি ইহাতে স্থাপন করাতে মনে হয় দেখিয়া শুনিয়া খানা খাইলেই দ্বীন কামেল ভাইয়া যায় অর্থাৎ পূর্ণতাপ্রাপ্ত হইয়া যায়। আমাদের পূর্বপুরুষগণ চাইতে খাদ্য সম্বন্ধে এই বিধান পালনের অভ্যাস আমরা জন্মগতভাবেই অনুসরণ করিয়া আলিয়াছি। ইহাতে আমাদের দ্বীন ইসলাম আমাদের মধ্যে পরিপূর্ণতাপ্রাপ্ত হইয়া গিয়াছে কি? অপরপক্ষে মবির স্থলাভিষিক্ত ব্যক্তির নিকট আনুগত্যের শপথ অটুট রাখিলেই দ্বীন-এ- মোহাম্মদি আমাদের মধ্যে পূর্ণতালাভ করিয়া সমাজে উহা বিরাজিত থাকিতে

পারে।

ইসলাম ধর্মে মতভেদের কারণ' পুস্তকে তিনটি প্রবন্ধ আছে। প্রথমটি 'নসখ' অর্থাৎ আল্লাহ ও তাঁহার রসুল কর্তৃক কোরান ও হাদিসের কোনও কোনও কথা বাতিল এবং অদল-বদলকরণ। আল্লাহ ও তাঁহার রসুল কোনও কথা অদল-বদল অথবা বাতিল করিয়াছেন বলিয়া আমরা মোটেই বিশ্বাস করি না। দ্বিতীয় প্রবন্ধ হইল : রসুলাল্লাহ আলাইহে সালাতু আসালামের ইহধাম ত্যাগ করিবার পর তাঁহার নিয়োজিত 'অসি' বা স্থলাভিষিক্ত প্রতিনিধি কীরূপ জীবন কাটাইয়াছিলেন তাহার একটি সংক্ষিপ্ত চিত্র বা জীবনালেখ্য। তৃতীয় প্রবন্ধ হইল ‘আশ্শারে মোবাশশারা' কথাটির উপর এবং সবার শেষে রহিয়াছে আমাদের দলীয় ধর্ম বিশ্বাসের মূলনীতিসমূহের একটি তালিকা। ইহাতে বিপরীত এবং প্রচলিত মতবাদ সহকারে ২৩টি দফার উল্লেখ করা হইয়াছে।

যদিও দ্বিতীয় প্রবন্ধটির নামকরণ করা হইয়াছে 'রসুলাল্লাহর (আ.) পর মাওলা আলীর (আ.) অবস্থা'। আসলে ইহাতে রহিয়াছে রসুলাল্লাহর (আ.) পরলোকগমনের পর বৈষয়িক ক্ষমতার কোন্দলের মধ্যে ইসলাম ধর্মের চরম দুর্গতি এবং অধঃপতনের একটু পরিচয়।

রসুলাল্লাহর (আ.) পরে তাঁহার প্রচারিত ইসলামের উপরে শাসকগণের অত্যধিক অস্ত্রোপচার এবং রদবদলের ফলে ইসলাম ধর্ম ছিন্নভিন্ন হইয়া ক্রমে বহুরূপধারণ করিয়াছে, যাহার ফলে ইহার সত্য উদ্ধার করা বর্তমানকালে বিষম একটি কঠিন বিষয় হইয়া দাঁড়াইয়াছে। মুসলমানদের মধ্যে এই কারণেই অত্যধিক ধর্মশিক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও শাস্ত্রজ্ঞ ধর্ম-বিজ্ঞানী 

“মাওলার অভিষেক' এবং ইসলাম ধর্মে মতভেদের কারণ' এই বই দুইটি একত্রিত করিয়া বর্তমান সংস্করণ প্রকাশ করা হইল। ইহাতে কোনও পরিবর্তন পরিবর্ধন করা হয় নাই। বইটির নামকরণে শুধু পরিবর্তন আনা হইল ।

গাদিরে খুমের ঘটনা এমন একটি ঘটনা, ধর্মীয় ইতিহাসে যাহার গুরুত্ব ব্যাখ্যার কোনও অপেক্ষা রাখে না। রাষ্ট্র পরিচালকগণ ইহার গুরুত্ব সম্যক অবগত ছিলেন বলিয়াই সেইখানে আগত অহিবাক্য দুইটি একই স্থানে পাশাপাশি অবস্থান লাভ করিতে পারে নাই। ফলত প্রথম বাক্যটি হইতে মাওলার নাম বাদ দেওয়া হইয়াছে এবং শেষ বাক্যটি অন্যত্র অপ্রাসঙ্গিক একটি বড় বাক্যের মধ্যে আত্মগোপন করিয়াছে। উহা স্বতন্ত্র একটি 'আয়াতরূপ'-এ অবস্থান লাভ করিতেও পারে নাই। এইরূপে গাদিরে খুমের অভিষেক ক্রিয়ার উল্লেখ কোরান হইতে এক প্রকার মুছিয়াই গিয়াছে।

পরবর্তী রাষ্ট্রীয় প্রচার চক্রান্ত তথা উমাইয়া এবং আব্বাসীয় চক্রান্ত এই বিষয়টির উল্লেখ সমাজের বৃহত্তম অংশের স্মৃতি হইতে মুছিয়া ফেলিতে সক্ষম হইয়াছে, যদিও তাহা একেবারে মুছিয়া ফেলা সম্ভবপর হয় নাই। হাদিসে রসুল এবং ইতিহাস আজও তাহার সাক্ষ্য বহন করিয়া আসিতেছে। পরবর্তীকালের সকল ধর্মীয় বিবাদ এবং রাষ্ট্রীয় বিবাদের মূল উৎসমুখ হইল ঐতিহাসিক এই অভিষেক ক্রিয়া। ইহা অমান্য করিবার পর হইতে মুসলমানের ধর্মমত ও পথ বিভ্রান্তির শতধারায় বিভক্ত হইতে লাগিল । অতএব, আরব জাতির ইতিহাস এবং আমাদের ইসলাম ধর্মের বিবর্তনের মূলসূত্র সন্ধান করিতে গেলেই মনের মধ্যে জাগিয়া উঠিবে গাদিরে খুম।

কোরানের অবতীর্ণ বাণীর সর্বশেষ বাক্য দুইটি গাদিরে খুমে নাজেল হইয়াছিল। তাহা ছিল নিম্নরূপ : (৫:৬৭) হে রসুল, আপনার রব হইতে আপনার দিকে যাহা নাজেল করা হইয়াছে।

Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: