2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

সিয়াম দর্শন

Price:
৳160    ৳ 144.00

পেইজ:   98

ওজন:   1


ক্যাটাগরি:   

Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা


সিয়াম সম্বন্ধে কোরানে সংক্ষেপে যাহা আছে সিয়াম দর্শন বুঝিবার পক্ষে ইহাই যথেষ্ট। হাদিস দ্বারা সিয়ামের স্বরূপ বাস্তবরূপ ধারণ করিয়া উহার দর্শনকে বিস্তারিত ও সহজভাবে মূর্ত করিয়া তুলিয়াছে।
রমজানের সিয়াম সাধনার ব্যবস্থা অত্যন্ত স্থিতিস্থাপক (Elastic) করিয়া রচনা করা হইয়াছে। যাহার যতটুকু সামর্থ বা যোগ্যতা আছে সে তাহা হইতে ততটুকু কল্যাণ আহরণ করিতে পারিবে। সিয়াম একটি সার্বজনীন সাধন ব্যবস্থা । আল্লাহ্তা'লা নিজেই বলিয়াছেন, “রমজান আমার জন্য, তাই আমি নিজ হাতে ইহার প্রতিফল দান করি এবং আমি নিজেই রমজানের সিয়াম সাধনার প্রতিফল।”
রমজানের সিয়াম সাধনাকে সংক্ষেপে বলিতে গেলে ইহাকে ধর্মসমূহ হইতে তাগুত বর্জন করিবার প্রকৃষ্ট সাধনা বলা যাইতে পারে। এইজন্য একান্ত প্রাসঙ্গিক না হইলেও তাগুত সংক্রান্ত দুটি বাক্যের ব্যাখ্যা করা একান্ত প্রয়োজন মনে করি।
উর্দু এবং বাংলা ভাষায় প্রচলিত রোজা কথাটি ফারসী ভাষা হইতে গ্রহণ করা হইয়াছে। আরবীতে ইহাকে বলে সিয়াম। সিয়াম যে ব্যক্তি পালন করে তাহাকে বলে “সায়েম” অর্থাৎ রোজাদার। আমরা আরবী শব্দটিই ব্যবহার করিব।

সিয়াম অর্থ প্রত্যাখ্যান, Rejection, বর্জন, ত্যাগ, বিরত বা বারিত থাকা এবং যে ব্যক্তি বিরত বা বারিত থাকে তাঁহাকে সায়েম বলে। এখন কথা হইল সায়েম অর্থাৎ রোজাদার কোন বিষয় হইত বারিত হইয়া থাকিবে? এবং কী প্রত্যাখ্যান করিবে? প্রত্যাখ্যান করিবার এবং বারিত হইবার একমাত্র বিষয় হইল দুনিয়া তথা তাগুত । এইজন্য যদিও তাগুত সংক্রান্ত বাক্যগুলোর মধ্যে কোরানে সিয়ামের উল্লেখ নাই তবুও সেই বাক্যসমূহ হইতে দুইটি মাত্র বাক্যের ব্যাখ্যা এই পুস্তিকায় প্রকাশ করিতে চেষ্টা করিলাম ।
একাগ্রভাবে সঠিক ধারায় রমজানের সিয়াম সাধনা করিতে পারিলে তাহাতে কদর রাত্রির সন্ধান পাওয়া যায় যাহার ফলে সাধকের নিকট নাজেল হয়


সালাত, সিয়াম, জাকাত, হজ্ব, কোরবানী
সিয়াম, জাকাত, হজ্ব, কোরবানী এবং অন্যান্য সকল ধর্মানুষ্ঠানের মূল চাবিকাঠি হইল সালাত । “ধর্ম” অর্থ Phenomenon সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়া যাহা কিছু মস্তিষ্কে প্রবেশ করে তাহার সব কিছুকে ধর্ম বলে। ধর্মগুলির প্রতি মোহাবিষ্ট হইয়া মস্তিষ্কে ধরিয়া রাখিলে সেগুলি মানুষকে সৃষ্টির সঙ্গে ধরিয়া রাখে। ইহাকে বলা হয় সংস্কার বা শিরিক। সুতরাং মনের মধ্য দিয়া আগমনকারী ধর্মসমূহের মোহ গ্রহণযোগ্য নয়, বরং পরিত্যাজ্য । ধর্মের মোহ পরিত্যাগ করিবার অনুশীলনকে সালাত বলে । সিয়াম অর্থ ধর্ম পরিহার বা পরিত্যাগ। পরিত্যাগ করার অনুশীলন (Practice) বা পদ্ধতি হইল সালাত। জাকাত অর্থ আমিত্বের উৎসর্গ - Denial of the self or the ego, ,আমিত্বের উৎসর্গ কখনও হইতে পারেনা যদি ধর্মসমূহকে মোহ দ্বারা ধরিয়া রাখা হয়। ধরিয়া রাখিলে পুনর্জন্মের উপাদান সৃষ্টি হয় এবং তাহা দ্বারা মানবীয় অস্তিত্ব বা আমিত্ব দীর্ঘায়িত হয়। এইরূপ দুষ্ট আমিত্বের নিরসন করিতে চাহিলে সালাত করা অপরিহার্য, সুতরাং জাকাতের চাবিকাঠি সালাত । এই কারণে সালাত ও জাকাতের উল্লেখ অবিচ্ছেদ্যভাবে কোরানে বহুবার একযোগে করা হইয়াছে ।
কোরান বলিতেছেন : “হজজুল বাইতা” অর্থাৎ গৃহটির হজ্ব কর। হজ্ব অর্থ অনু অনু করিয়া খুঁটিয়া খুঁটিয়া দেখা। আপন মানব দেহ ও মনকে অনু অনু করিয়া দেখা। বিশ্ব মানব দেহের প্রতীক জাহেরী ঘর হইল কাবা ঘর । নফস দর্শন তথা আত্মদর্শনকে সালাত বলে। “নফস দর্শন" অর্থ অসারতা দর্শন, অনাত্ম দর্শন। সুতরাং সালাত এবং হজ্জ্ব একই বিষয়ের দুইরূপ বা দুই পর্যায় মাত্র। হজ্ব আত্মদর্শনের তথা আত্মত্যাগের চরম পর্যায় এবং সালাত হইল উহার প্রাথমিক এবং মৌলিক পর্যায়। সালাত সংসার জীবনের মধ্যে থাকিয়া গৃহের সহায়ক পরিবেশের মধ্যে ধর্মসমূহের স্বরূপ দর্শন করা আর হজ্ব বিশ্ব নাগরিক হইয়া অসীম মহা প্রকৃতির মধ্যে গৃহহারা অবস্থায় আপন রূপ দর্শন করা । হজ্ব সমাপণের দ্বারা পরিপূর্ণ আত্মদর্শন লাভ করিয়া পরমের জ্ঞানে জ্ঞানী হইয়া মানব সেবায় আত্মনিয়োগ করার নাম কোরবানী। সুতরাং সালাতের অনুশীলন ব্যতীত কোরবানী করা অসম্ভব। এইরূপে দেখা যায় সালাত কোরবানীর চাবিকাঠি। কোরানে কোরবানী বুঝাইতে যে শব্দ ব্যবহার করা হইয়াছে তাহা হইল “জবেহ”। “জবেহ” অর্থ পবিত্র করা, শুদ্ধ করা । জিন এবং ইনসান জাতির মস্তিষ্কের অপবিত্রতা এবং কলুষ-কালিমা ধোলাই করিয়া শুদ্ধ ও পবিত্র করিয়া তোলার জন্যই কোরবানী। সমাজ শুদ্ধির জন্য প্রতিটি সমাজের দুই একজনকে কোরবানী হইতেই হইবে। নতুবা প্রকৃত সমাজ কল্যাণ সুদূর পরাহত।

Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: