এই বইটিতে মিশেল শোদকেভিক্স ইবনে আরাবি'র বেলায়েত ও রিসালাত সম্পর্কিত ধারণা নিয়ে আলোচনা করেছেন। প্রথমে তিনি বেলায়েত শব্দের অর্থ ব্যাখ্য করেন। তারপর বেলায়েত কারা পেতে পারে, নূরে মুহাম্মাদী, নবীদের উত্তরসূরি হিসেবে অলীগণ, বেলায়েতের বিভিন্ন স্তর, খতমে আওলিয়াসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। অলীত্বের সীলমোহর এখানে তার আলোচনার একটা অংশ মাত্র। আলোচনায় তিনি এককভাবে ইবনে আরাবিকে আশ্রয় নেননি। তার পূর্ববর্তী অনেক অলীদের মতামতও তুলে ধরেছেন। অলীত্বের সীলমোহর ও রাসূলত্ব নিয়ে ইবনে আরাবির ধারণা ও অলীত্বের সীলমোহর সত্যিই আছে কিনা তা জানতে বইটি পড়ুন।
