2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

মাওলানা সৈয়দ আবদুল গণি কাঞ্চনপুরী মাইজভাণ্ডারী গান সমগ্র

Price:
৳165    ৳ 149.00
Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা


ধনি হইতে সাধ থাকে যার হঠাৎ করে নিতে আয়”।

মুর্শিদকে পাবার আর্তি মুর্শিদ চেনার মাধ্যমে প্রকাশিত-

“গাউসে ধনের মর্মভবে সত্য মতে কেবা জানে

শরিয়তে বন্দা দেখি, হাকিকতে খোদা জানে”।

দরবারী পরিমন্ডলে আবদুল গণি কাঞ্চনপুরীর কালাম সমূহ সেমা মাহফিলে বিশেষভাবে গীত হয়-

“ছল করনা আর গুরুজি ছল করনা আর তোমারে না পাইলে আমার জীবন অসার"।।

“বন্ধু তোমায় পাই যদি আর কি চাহি দো জাহানে তুমি বিনে আর কামনা, কিছু নাই আমার মনে”।।

“কেমনে ভুলি তাহারে

শয়নে স্বপ্নেতে দেখি যাহারে"।।

“বন্ধু তোমায় প্রেম করিতে কে বৈলাছে

প্রেম করিয়া ভুলিয়া যাওয়া কে শিখাইছে”।

গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যাত্ম শক্তিরূপে এলমে লুদুনীর প্রভাবপুষ্ট আবদুল গণি কাঞ্চনপুরী মাইজভাণ্ডারী সাহিত্য প্রতিষ্ঠাকালীন কাছাকাছি সময়ের সাহিত্যাকাশের একজন অন্যতম পথিকৃৎ পুরুষ যাঁর সাহিত্য, গীতিকবিতা অধ্যাত্মগান পরবর্তী সময়ের লেখকদের উদ্বুদ্ধ, সম্পৃক্ত করেছেন উপমা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

জনশ্রুতি আছে, সে সময় মাইজভাণ্ডার বিরোধী মানুষের সাথে মসজিদে বিরোধ সৃষ্টির কারণে উক্ত মসজিদের ইমামতি ছেড়ে এক জোড়া খরম পায়ে পুকুরের পানির উপর দিয়ে হেঁটে তিনি ওপারে চলে যান এবং পরবর্তীকালে 'অলির মা'র মসজিদের ইমাম নিযুক্ত হয়ে ২৪/২৫ বছর পর ১৯২৭ সালে ইন্তিকাল করেন।

ঝাওলানা সৈয়দ আবদুল গণি কাঞ্চনপুরী : মাইজভাণ্ডারী গান সমগ্র 

লিখিত আপ্তপাঠ, আপ্ত পরিচয় ও মুর্শিদ চরণে নিবেদিত গোলসানে ওসাক, প্রেমদর্পণ ও সর্বোপরি তাঁর লিখিত 'আয়নায়ে বারী' মাইজভাণ্ডারীয়া ত্বরিকার সাহিত্যপত্রের অন্যতম মৌলিক গ্রন্থ। কাব্যিক ধারায় আরবি, ফার্সি, উর্দু-হিন্দি ভাষার সংমিশ্রণে লিখা এ গ্রন্থে তাসাওউফ ধারার ওয়াহদাতুল ওজুদ বিষয়কে স্পষ্ট করা হয়েছে। উপমা ও কাব্য রসে পরিপূর্ণ এ পুস্তকের মূল উপজীব্য মাইজভাণ্ডারীয়া ত্বরিকার প্রতিষ্ঠাতা- গাউসুল আযম হযরত শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)। 'আয়নায়ে বারী' কিতাবে তিনি গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)'র তাসাওউফ এবং বেলায়তের স্বরূপ উপস্থাপনের মাধ্যমে দর্শনকে বিধৃত করতে চেষ্টা করেছেন। তাঁর এ ব্যতিক্রমী সৃষ্টিশীলতা মুর্শিদ চরণের নিবেদিত চিত্ততা, আত্মিক অবস্থান গাউসুল আযম মাইজভাণ্ডারীর খলিফা হওয়ার যোগ্যতা এনে দেয়। আবদুল গণি কাঞ্চনপুরীর লিখা প্রথম গ্রন্থ 'প্রেম দর্পণ'-এ ৩৪টি কালাম বা গজল স্থান পেয়েছে যা উর্দু, হিন্দি, ফার্সি ও আঞ্চলিক ভাষায় লিখিত। যার প্রথম সংস্করণ ১৩২২ বাংলা ও দ্বিতীয় সংস্করণ ১৩৩৩ বাংলায় প্রকাশিত। তাই এ গানগুলো দরবারী ভক্তদের বেশি প্রভাবিত করতে না পারলেও ১৩২৮ বাংলায় প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ 'প্রেম দর্পণ' প্রথম খণ্ডে ৭৪টি দ্বিতীয় খণ্ডে ৪৬টি মোট ১২০টি গান বা কালাম সন্নিবেশিত যার দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ ১৩৩৩ ও ১৪০২ বাংলায় প্রকাশিত হয়। কিন্তু দেখা যায় তাঁর প্রথম খণ্ডের গান বা কালামগুলোতে যে মেজাজ পরিলক্ষিত সে মেজাজ বা আবেগ গানগুলোকে হৃদয়গ্রাহী করে মুর্শিদের চরণে নিবেদিত চিত্ততার প্রতিভাস বা স্রষ্টা প্রেমের উদ্ভাস ও প্রথম খণ্ডে অধিক বাঙময়তা পেয়েছে। যেমন আল্লাহ্ ভাবে নিজেকে নিবেদনের শর্তে মনপ্রাণ দিল একাত্ম করে আল্লাহতে নিজেকে সঁপে দেবার প্রধান শর্তের একটি জিকির তারই প্রতিভাস এ সমস্ত কালামে বাঙময়তা পায়,

'প্রতি বাদ্যে বাজেরে মন লা ইলাহা ইল্লাল্লাহ্ মন কর্ণ ধৈরে শোন লা ইলাহা ইল্লাল্লাহ্”।

মাওলানা সৈয়দ আবদুল গনি কাঞ্চনপুরী : মাইজভাণ্ডারী গান সমগ্র ০৫


Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: