2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) কি এবং কেন

Price:
৳400    ৳ 320.00

পেইজ:   238

ওজন:   1kg


প্রকাশক:   

Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

 মহান আল্লাহ তায়ালার আলিশান রাজ দরবারে অসংখ্য অগনিত হামদ ও প্রশংসা জ্ঞাপন করছি। যিনি মেহেরবানী করে আমাকে তাওফিক দান করেছেন তাঁর প্রিয় হাবীব মানবতার মুক্তির দূত, উম্মতের কাণ্ডারি, রহমতের ভাণ্ডার প্রিয়নবী হজরত মুহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বেলাদাত শরীফ তথা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষ্যে কোরআন ও হাদিসের আলোকে "ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ও কেন" নামক ক্ষুদ্র পরিসরে কিতাবখানা লেখার। যা আমি পাঠকের সামনে তুলে ধরতে পেরেছি। সে জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।


অসংখ্য দরুদ ও সালাম পাঠ করছি আকায়ে মাওলা, তাজদারে মদিনা, সুলতানুল আম্বিয়া, শাহান শাহে মদিনা, ক্ববাক্বউছাইন, ছহেবে মে'রাজ, ছহেবে কোরআন, উম্মতের কান্ডারী, শাফায়াতের অধিকারী, মানবকুল শ্রেষ্ঠ নবী ও রাসুল আল্লাহর প্রিয় হাবীব, হজরত মুহাম্মাদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। যার সৌজন্যে মহান আল্লাহ তায়ালা আঠারো হাজার মাখলুকাত আশি হাজার আলমসহ সমস্ত কুল-কায়েনাত সৃষ্টি করেছেন। আর আমাদেরকে সেই মহান রসুলের শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই তাঁর প্রতি সালাম জানাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহী, ওয়া আছহাবীহি, ওয়া আযওয়াজিহী, ওয়া জুররিয়াতিহী, ওয়া আহলে বাইতিহী, ওয়া আশিরাতিহী, ওয়া উম্মাতিহী ওয়া বারিক ওয়া সাল্লাম।


সন্মানিত পাঠকবর্গ, প্রিয়নবী হজরত মুহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পৃথীবিতে আগমন উপলক্ষ্যে মহান আল্লাহ তায়ালা তাঁর সৃষ্টি রাজ্যে সকল সৃষ্টির মাঝে আনন্দের জয় ধনির মহা উৎসবের আয়োজন করেছিলেন। সেই সূত্র ধারায় আমরা ও আল্লাহর বান্দা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের বিশ্ব সমাজের আশেকে রাসুল নবী প্রেমিকগণ প্রতি বছর বেলাদাত শরীফ উপলক্ষ্যে  ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যে অনুষ্ঠানটির আয়োজন করে থাকি। মূলত এটি ইমানেরই বহিঃপ্রকাশ ঘটে।


আমার প্রিয় পাঠকবৃন্দ, আমার লেখা এই কিতাবখানাতে যত ধরনের ভুল ত্রুটি পরিলক্ষিত হবে, তা শোেধরে নিয়ে পড়া ও বুঝার বিশেষ আবেদন রইল।


সর্বশেষে মহান আল্লাহ তায়ালার দরবারে সীমাহীন শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই মহান কাজের তাওফিক দান করেছেন। মহান আল্লাহ তায়ালা আমার এই ক্ষুদ্র কাজটুকু কবুল করে, আখেরাতে নাজাতের অসিলা হিসেবে কবুল করেন। আমিন


মাওলানা মোঃ আবুল হোসাইন পাটোয়ারী

Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: